Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক ।

ইসলামী ব্যাংক লামা শাখার ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে 

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি: বান্দরবান জেলা লামা উপজেলা বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখার ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। (বুধবার ২৩ ডিসেম্বর ২০ইং) সকাল ১০টায় থেকে বেলা ১২টা পর্যন্ত ব্যাংক কার্যালয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর ইমতিয়াজ জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ। বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখা প্রধান মুহাম্মদ মুনিরুল কবির। এছাড়া স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, ফাতেমা পারুল, প্রধান অতিথি মেজর ইমতিয়াজ জামান চৌধুরী, ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখা প্রধান মুহাম্মদ মুনিরুল কবির। বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সকলে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড লামা শাখার গত ১ বছরের সুন্দর গ্রাহক সেবার প্রশংসা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!