পলাশ চাকমা: রাঙ্গামাটি প্রতিনিধি : হাঁড় কাঁপানো তীব্র শীত যখন পাহাড়ের অসহায় মানুষের জনজীবনকে ভাবিয়ে তুলেছে, তখনি রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক শীর্তাত অসহায় গরীব-দুস্থ পাহাড়ি-বাঙালির মাঝে কম্বল বিতরণ করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান, পিএসসি।
বুধবার (২৩ডিসেম্বর) সকালে সেনা রিজিয়নের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর মহিউদ্দিন ফারুকী সহ সেনা রিজিয়নের উর্ধ্বতন কর্মকর্তারা।
শীত নিবারণের কম্বল পেয়ে সন্তুষ্টির হাসিতে রাঙ্গামাটি শহরের স্থানীয় বাসিন্দা জেসিকা চাকমা, নীহারবিন্দু চাকমা, মোঃ নুর হোসেন ও রাবেয়া বেগম জানান,শীত নিবারণ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করায় সেনাবাহিনীকে দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি