Logo
শিরোনাম
বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা নাইক্ষ্যংছড়ির আশারতলী তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

পার্বত্য চট্টগ্রামের সঠিক ইতিহাস তোলে আনার চেষ্টা করছি : দীপংকর তালুকদার

রাঙ্গামাটি প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমিকা কম ছিলো না। কিন্তু সঠিক তথ্যের অভাবে সে সব বিষয় তোলে আনা সম্ভব হয়নি। তবে পার্বত্য চট্টগ্রামের সঠিক ইতিহাস তোলে আনার চেষ্টা করছি।

বুধবার (২৩ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও মাতৃকার টানে যুদ্ধ করেছিল। তাদের কারণেই আমরা স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ডিজিএফআই এর অধিনায়ককর্ণেল ইমরান ইবনে এ রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণবৃন্দ।

শেষে অনুষ্ঠানে মোট ৪৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!