Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পলাশ চাকমা:রাঙ্গামাটি প্রতিনিধি :বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের কার্য্যকরি কমিটির বর্ধিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় সভায় সভাপতি মন্ডলী ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দসহ কমিটি ও ইউনিট কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু বর্ণাঢ্য শোভাযাত্রা,শহরের বিভিন্ন পয়েন্টে আলোক সজ্জা, আলোকচিত্র প্রদর্শন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শহরের পয়েন্টে পয়েন্টে দেওয়ালিকা, আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

এছাড়াও আগামী ৪ জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে নানা ধরনের দিক নির্দেশনা দেন উপস্থিত জেলা শীর্ষ ছাত্রলীগের নেতারা।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। উপমহাদেশের প্রাচীনতম এই ছাত্রসংগঠন তাদের দীর্ঘ পথচলায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে। বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন করে। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্রলীগের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!