Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং এসআইডি-সিএইচটি-র যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্প কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিবেদক :এসআইডি-সিএইচটি, ইউএনডিপি এর মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পগুলি সমন্বয়ে মাধ্যমে কাজ করলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি বলেন, রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা থেকে পরিষদ সদস্যদেরকে নির্বাচিত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে উপজেলার জন্য নির্দিষ্ট সদস্যদেরকে অন্তর্ভুক্ত এবং অবহিত করতে হবে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের উন্নয়ন কাজ পরিষদেরই কাজ। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোকে পরিষদের সাথে সমন্বয় রেখে তৃণমূল পর্যায়ের উন্নয়ন কাজ করার জন্য আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে(এনেক্স ভবন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং এসআইডি-সিএইচটি এর যৌথ উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় বক্তব্যকালে তিনি একথা বলেন।

চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য বাদল চন্দ্র দে, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য আব্দুর রহিম, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য আছমা বেগম, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য সবির কুমার চাকমা, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, এসআইডি-সিএইচটির লাইভলিহুড এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট এর চীফ বিপ্লব চাকমা, এসআইডি-সিএইচটির জেন্ডার এন্ড কমুনিটি কোহেসন এর চীফ ঝুমা দেওয়ানসহ ইউএনডিপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে এসআইডি-সিএইচটির পক্ষে ইউএনডিপির প্রকল্পের উপর একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্ট করেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর অনুপম চাকমা এবং জেন্ডার এন্ড কমুনিটি কোহেসন এর চীফ ঝুমা দেওয়ান। পরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্প কর্মকর্তারা স্ব স্ব্ প্রকল্পের পাওয়ারপয়েন্ট প্রেজেন্ট উপস্থাপন করেন। উল্লেখ্য, এসআইডি-সিএইচটি এর পক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মোট চারটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলো হলো, ১. কৃষি এবং খাদ্য নিরাপত্তা প্রকল্প, ২. সিএইচটি ক্লাইমেট রেজিলেন্স প্রজেক্ট, ৩. উইমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট থ্রু এডুকেশন এন্ড স্কিল, ৪. সিএইচটি ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!