Logo
শিরোনাম
বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বান্দরবানে শুরু হল তিনদিনব্যাপী ৪র্থ গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: তরুণদের নির্মিত বিশ্বের ৩৫ টি দেশের ৭১ টি চলচ্চিত্র নিয়ে বান্দরবানে শুরু হয়েছে তিনদিন ব্যাপী গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ-২০২০ । এটি দেশের চতুর্থবারের মতো আয়োজন।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতকি ইনস্টিটিউটে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল এর উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিয়ং ইয়ং ম্রো, পৌর মেয়র ইসলাম বেবী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক মং নু চিং , বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশন করা হয় বান্দরবান পার্বত্য জেলার বম, ত্রিপুরাসহ ১১ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নৃত্য ও গান।
সিনেমা বাংলাদেশের সভাপতি ও প্রযোজক হেমন্ত সাদিক জানান, বিশ্বের ৭০ টি দেশ থেকে ১ হাজার ৪০০ টিরও বেশি চলচ্চিত্র উৎসব এবার জমা পড়েছে। এর মাঝে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ৩৫টি দেশের ৭১ টি চলচ্চিত্র ।

তিনি আরো জানান, বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ৭টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে ২৮ ডিসেম্বর। এবারে ৬৫টি স্বল্প দৈর্ঘ ছবি তৈরি করেছেন ১৪-২৮ বছর বয়সী নির্মিতা তরুণরা । পুরো দেশব্যাপী চিন্তা ও সুযোগের ক্ষেত্রের বিস্তারের জন্য জেলায় এরকম উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান। তবে করোনা পরিস্থিতির কারণে উৎসবে এবার কোনো বিদেশী নির্মাতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!