Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানে ইয়ুথ ফিল্ম ফেস্টিভালে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ সম্পন্ন

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: তরুণদের নির্মিত বিশ্বের ৩৫ টি দেশের ৭১ টি চলচ্চিত্র নিয়ে বান্দরবানে শুরু হয়েছে তিনদিন ব্যাপী গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ-২০২০ । এটি দেশের চতুর্থবারের মতো আয়োজন।

রবিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতকি ইনস্টিটিউটে উৎসবের আজ ২য় দিনের কর্মশালা । পাশাপাশি, তরুণ নির্মাতাদের নিয়ে লাইব্রেরি হলে চলছে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন স্বনামধন্য চিত্রনির্মাতা প্রসূন রহমান, গোলাম রাব্বানি বিপ্লব, অং রাখাইন। পরিচালনা, চিত্রনাট্য লেখার উপর ওয়ার্কশপ পরিচালনা করা হয় ।

এদিকে প্রথম দিন গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল এর উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিয়ং ইয়ং ম্রো, পৌর মেয়র ইসলাম বেবী, ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক মং নু চিং , বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশন করা হয় বান্দরবান পার্বত্য জেলার বম, ত্রিপুরাসহ ১১ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নৃত্য ও গান।

সিনেমা বাংলাদেশের সভাপতি ও প্রযোজক হেমন্ত সাদিক জানান, বিশ্বের ৭০ টি দেশ থেকে ১ হাজার ৪০০ টিরও বেশি চলচ্চিত্র উৎসব এবার জমা পড়েছে। এর মাঝে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ৩৫টি দেশের ৭১ টি চলচ্চিত্র ।

তিনি আরো জানান, বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ ৭টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে ২৮ ডিসেম্বর। এবারে ৬৫টি স্বল্প দৈর্ঘ ছবি তৈরি করেছেন ১৪-২৮ বছর বয়সী নির্মিতা তরুণরা । পুরো দেশব্যাপী চিন্তা ও সুযোগের ক্ষেত্রের বিস্তারের জন্য জেলায় এরকম উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান। তবে করোনা পরিস্থিতির কারণে উৎসবে এবার কোনো বিদেশী নির্মাতাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!