Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

পলাশ চাকমাা: রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, জেলার সকল উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে জেলা উন্নয়ন সভা। করোনার কারণে এবছরের ফেব্রুয়ারিতে জেলা উন্নয়ন সভা হবার দীর্ঘ ৯মাস পর আজ জেলা উন্নয়ন সভা অনুষ্ঠিত হচ্ছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন পরিষদ ১৪ ডিসেম্বর দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম উন্নয়ন সভা। তিনি বলেন, জেলার সকল উন্নয়ন সংস্থাগুলোকে নিয়ে সম্মিলিতভাবে জেলার সর্বোচ্চ ফোরামে আলাপ আলোচনা এবং পরস্পর পরস্পরের সাথে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আমরা এ জেলাকে একটি আদর্শ জেলা হিসাবে গড়ে তুলবো। এজন্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং জেলার সকল বিভাগের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রকল্পগুলি যাতে জনমুখী হয় এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর এ অঞ্চলে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি হয়েছে। প্রশাসনিক এ কাঠামো এবং স্তরগুলো সমতলের প্রশাসনের মত নয়। সুতরাং এ জেলার উন্নয়নে এবং মানুষের মৌলিক চাহিদা তথা অন্ন, বস্ত্র, খাদ্য এবং বাসস্থান নিশ্চিতে আমাদের কাজ করে যেতে হবে। কাজগুলো সম্পাদনে চ্যালেঞ্জ যেমন আছে তেমনি মন্ত্রণালয়, হস্তান্তরিত বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সাপোর্টও আছে। সুতরাং বর্তমান অবস্থা থেকে ভবিষ্যত উত্তরণেও সুযোগ আছে। এজন্যে তিনি জেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, সিভিল সার্জন, ডাঃ বিপাশ খীসা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোঃ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, জেলা আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ডেন্ট মোঃ আব্দুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পেরেশনের উপ সহকারী প্রকৌশলী মোঃ ইমাম হোসাইন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, বাংলাদেশ তাত বোর্ডের লিয়াজো অফিসার মোঃ এবাদত হোসেন, রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের প্রভাষক সুশোভন বিকাশ খীসা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা উষালয় চাকমা,পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, বিতরণ বিভাগ বিউবো নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম সাহান ওয়াজ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, ডিএসএস রাঙ্গামাটি উপপরিচালক মোঃ ওমর ফারুক, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা, বিসিক(প্রকল্প) সহকারী ব্যবস্থাপক মোঃ ইদ্রিস হোসাইন, আরপিটিআই এর ইন্সট্রাকটর লিপি চাকমা, বাংলাদেশ বেতার, রাঙ্গামাটির উপস্থাপক শিখা ত্রিপুরা, বাংলাদেশ শিশু একাডেমির জেলা কর্মকর্তা অর্চনা চাকমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গামাটি পোষ্টাল ডিভিশনের সুপারিনটেন্টডেন্ট তাপস চাকমা, রাঙ্গামাটি পোষ্টাল বিভাগের পরিদর্শক রাজীব চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম মোসারফ হোসাইন, তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা, রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আনিসুল হক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, এসআইডি-ইউএনডিপির ইউএফ জয় খীসা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী, রাঙ্গামাটি রোভার স্কাউটের সম্পাদক নুরুল আবদার, কেএইচএস,বিপিডিবি এর ব্যবস্থাপক মোঃ কাইসুল বারি, জেলা খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দোলন দেব, পিটিআই ইন্সট্রাক্টর শ্যামল বড়ুয়া, জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক(ভাঃপ্র) মোঃ নুর উজ জামান, জেলা তথ্য অফিসের উপপরিচালক কৃপাময় চাকমা, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাছউদুর রহমান, টিটিসি ইন্সট্রাক্টর ছৈয়দ মাসুম রব্বানী, বিআরডিবির উপপরিচালক সুপ্রভা চাকমা, বিটিভি উপকেন্দ্র প্রধান মোঃ শরীফুল ইসলাম, জেলা সরকারী গণগ্রন্থাগার সহকারী লাইব্রেরিয়ান সুনিলময় চাকমা, জেলা সমবায় কর্মকর্তা ইউছুপ হাসান চৌধুরী, সোনালী ব্যাংকের এজিএম সত্য প্রসাদ দেওয়ান, বরকল উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহিদুল ইসলাম, বিটিসিএল এর ব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসিফুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বিভাগীয় কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!