Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রিছাং ঝর্ণায় ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

ডেস্ক নিউজ: খাগড়াছড়ির মাটিরাঙ্গার রিছাং ঝর্ণায় ঘুরতে গিয়ে ঝর্ণার গভীর পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেব নাথ (২৩) নামে দুই যুবকের প্রাণ গেল। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত প্রীতম দেব নাথ খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেব নাথ‘র ছেলে এবং অপু চন্দ্র দাশ লক্ষীপুরের সদর উপজেলা ভাঙ্গাখা গ্রামের বাসিন্দা দেবব্রত দাশ। অপু লক্ষীপুরের মাদানে মামা বাড়িতে থাকতো।

স্থানীয় সুত্রে জানা গেছে, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরের দিকে দুই যুবক ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। বিকেলের দিকে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত অপু চন্দ্র দাশ‘র বন্ধু সোহেল এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসে অপু চন্দ্র দাশ। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেব নাথ‘র সাথে রিছাং ঝর্ণায় বেড়াতে যায় অপু।

এ ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!