Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

জুরাছড়িতে রাঙ্গামাটির সাংসদ এবং পরিষদ চেয়ারম্যান এর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির জুরাছড়িতে বিভিন্ন সাংসদ এবং পরিষদ চেয়ারম্যান এর দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়েছে। ৩ জানুয়ারি (রবিবার) রাঙ্গামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী রাঙ্গামাটির জুরাছড়িতে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

প্রথমে সাংসদ দীপংকর তালুকদার এবং চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পরিষদের অর্থায়নে নির্মিত সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। এরপর জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে অতিথিবৃন্দ জুরাছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান করেন এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকালে অতিথিরা বলেন, প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে পরিষদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমান সরকার দেশের অন্যান্য জেলার ন্যায় রাঙ্গামাটি জেলার অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, কৃষিসহ সকল বিষয়ে উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিনামূল্য বই বিতরণ, শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ’সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তারা বলেন, শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষক’সহ সকলকে এর উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বাদল চন্দ্র দে, সদস্য ঝর্ণা খীসা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সাবেক পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জুরাছড়ি থানার ওসি শফিউল আজম, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চারু বিকাশ চাকমা, জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিরন্তন চাকমা, সুবলং খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ম চন্দ্র চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!