Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বাঘাইছড়িেত ট্রাক চাপায় মহিলার মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ট্রাক চাপায় ৪৫ বছর বয়সের একজন অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। রবিবার (৩ জানু) সকালে উপজেলার তুলাবান এলাকার বনবিহারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে একটি ট্রাক এসে ঐ মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। পরে ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ট্রাকটি ঘটনাস্থল থেকে থানা নিয়ে গেলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের কোন পরিচয় পাওয়া না যাওয়ায় এখনো মরদেহ থানায় রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যে মহিলাটি ট্রাক চাপায় নিহত হয়েছে তিনি প্রতিবন্ধী ছিলেন। বর্তমানে ট্রাকটি থানায় রয়েছে। এঘটনায় আইনী প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!