পলাশ চাকমা : রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি নবাগত পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেছেন, কাগজে কলমে থানা আছে,বাস্তবে নেই। এমন একটি থানা আছে, রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে। ঐখানে ১৪ হাজার জনগণ বসবাস করে। তাদের নিরাপত্তার বিষয় আছে,দুঃখ কষ্টসহ নানান সমস্যা আছে। কোন তাদের ঔখানে থানা হচ্ছে না। এজন্য পুলিশ কর্মকর্তাদের নিয়ে দুর্গম ফারুয়ায় রওনা হন। পরে থানা করার জন্য প্রস্তাবিত জায়গাটি বের করা হয়। তবে এলাকাটি দুর্গম হওয়ায় জায়গায়টি পুরোপুরি শনাক্ত করা যায়নি। আবার গিয়ে পুরোপুরি শনাক্ত করে খুব দ্রুত কাজ শুরু করা হবে।
মঙ্গলবার (৫ জানু) দুপুরে পলওয়েল পার্কের ক্যাফেটরিয়ার সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ ছুফিউল্লাহ, অতিরিক্ত সদর পুলিশ সুপার মাঈন উদ্দীন চৌধুরী,সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, দৈনিক গিরিদর্পণের সম্পাদক একেএম মকসুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ারুল আল হক প্রমুখ।
পুলিশ সুপার সাংবাদিকদের জবাবে বলেন, পলওয়েল পার্কের কাজ এখনো শেষ হয়নি। কাজ শেষ হলে বিশেষ ছুটির দিনে কোমলমতি শিশুদের জন্য পার্কটি উন্মুক্ত করে দেয়া হবে।
তিনি আরো বলেন, মাদকের ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সকল প্রশাসন তৎপর রয়েছে। মাদকের সাথে কোন আপোষ নয়। পার্বত্য অঞ্চলে কোন অনুষ্ঠানে চোলাই মদ পান করলে সেক্ষেত্রে কোন আপত্তি থাকবে না। কিন্তু বাণিজ্যিক চোলাই মদ বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে সকলকে সহযোগিতা করতে হবে। তাহলে রাঙ্গামাটিবাসীকে মাদক মুক্ত করতে পারবো।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি