Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটিতে টাস্কফোর্সের অভিযান ২ টি চোলাই মদের কারখানা ধ্বংস 

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা পাড়ার দূর্গম দুইল্যাছড়ি এলাকায় ট্রাস্কফোর্সের অভিযানে দুইটি দেশীয় চোলাই মদের কারখানা ধ্বংস করা হয় এবং সেই সাথে ৩৫ লিটার চোলাই মদ, ৪৮০০ লিটার মদ তৈরীর উপকরণ ওয়াশ, ৩৩০ টি এলুমিনিয়াম পাতিল, ১১ টি বড় ড্রাম, ১৭ টি জার এবং ২ টি বালতি জব্দ ও ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার(৭ জানুয়ারী) সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত এই অভিযানে কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল হোসেন চৌধুরী সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এবং পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। এসময় ট্রান্সফোর্সের সদস্যদের উপস্থিতির টের পেয়ে ঘরের মালিক পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানান, রাঙ্গামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান শরীফ।

পরে উপজেলা পরিষদের চত্বরে এক সংবাদ ব্রিফিং এ কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত সাংবাদিকদের জানান, ওয়াগ্গা ইউনিয়ন এর দূর্গম দুইল্যাছড়ি এলাকায় মদ তৈরীর কারখানা আছে বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, তাই বৃহস্পতিবার(৭ জানুয়ারী) সকাল ১০ টায় ট্রান্সফোর্সের সদস্যদের নিয়ে আমরা অভিযানে নামি। সেই সময় চোলাই মদ, মদ তৈরীর উপকরণ, ৩৩০টি পাতিল, ড্রাম,জার, কন্টেইনার, চুলা ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেওয়া কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ সুমন সরকার জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪ (খ) ও ৩৭ ধারায় মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!