রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: ভয় নয় সচেতনতাই পারে করোনা মহামারী প্রতিরোধ করতে একথা বলেছেন সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমা ।
আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা মহামারী সম্পর্কে সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয় ।
সিভিল সার্জন ডাক্তার অংসুই প্রু মারমার সভাপতিত্বে করোনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাক্তার তৌহিদা, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সালাউদ্দিন, সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা সাসুইচিং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথি বলেন করোনা মহামারীতে ভয় না পেয়ে সচেতনভাবে করোনা প্রতিরোধ করতে হবে । নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা মহামারী থেকে সকলে নিয়ন্ত্রণ পাবে। তাই সিভিল সার্জেন্ট ডাক্তার অংসুই প্রু মারমা সহ সকল অতিথিরা বলেন সবচেয়ে বড় শক্তি হলো আমাদের মনোবল, তাই করোনা আক্রান্ত হলে মনোবল হারানো যাবেনা । নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে এই মহামারী থেকে অবশ্য সকলে নিয়ন্ত্রণ পাবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি