Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাজধানীতে ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ৫জন গ্রেফতার

ডেস্ক নিউজ: রাজধানীর রামপুরা থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

তবে, তাৎক্ষনিক ভাবে আটককৃত ব্যক্তিদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরা থানার চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদেরকে আটক করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বিকেল পৌনে ৪টায় রাজধানীর রামপুরা খিলগাও ব্লক- বি, নতুন বাগ, ১ নম্বর লোহার গেট রামপুরা খিলগাও ভূতের গলির পাশে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ওই প্রেসব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ যে, গত ২৪ ডিসেম্বর গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণখান থানার মুন্সি সরণি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছিল, বাংলাদেশ সাপের বিষ পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হচ্ছে। আটকরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!