ডেস্ক নিউজ : ডেয়ারিং টাইগার্স কাপ্তাই জোনের উদ্যাগে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার ১২০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় বাঙ্গালহালিয়া সাব জোন প্রাঙ্গনে পাহাড়ী বাঙ্গালী শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র তুলে দিয়েছেন কাপ্তাই জোনের জোন অধিনায় লেঃ কর্ণেল গাজী মিজানুল হক, পি, এস, সি,।
বিতরনঅনুষ্টানে উপস্থিত জোন উপঅধিনায়ক মেজর ইয়াসির অাদনান, ক্যাপ্টেন মুশফিকুর অাহম্মেদ সামিত, ক্যাপ্টেন দেবাশিষ সরকার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ,শাহাদাত হোসেন। শীতবস্ত্র বিতরন অনুষ্টানে জোন অধিনায়ক বলেন, সেনাবাহিনীর কাজ শুধু নিরাপত্তা দেয়া নয়, সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরন সহ নানামুখী জনকল্যাণ মুখী কাজ গুলো ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সেনাবাহিনী শিক্ষা স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক
সংগটনকে এগিয়ে আসার অাহবান জানান জোন কমান্ডার লেঃ কর্ণেল গাজী মিজানুল হক পি, এস, সি,।
মোঃ,আজগর আলী খান
রাজস্থলী।।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি