Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কচ্ছপিয়ার ফোরকানিয়া মাদ্রসায়, কেরাত, হামদ্ ,নাত,প্রতিযোগীতা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম: নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :  রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পাহাড়তলী নতুন তিতার পাড়া আল-হেরা জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক হামদ্ – নাত ও কেরাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (৮ জানুয়ারি) জুমার নামাজের পর আল-হেরা জামে মসজিদ প্রঙ্গণে মসজিদের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কচ্ছপিয়া ইউনিয়নের মিঞাজী ফাউন্ডেশন সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শফিকুল আকবর হেলাল বলেন.ডিজিটাল এই যোগে শিক্ষা ছড়া কোন বিকল্প নেই। তাই আপনাদের আমাদের ছেলে মেয়েদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। এসময় তিনি মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে বলেন.আমি আপনাদের ছেলে এবং ভাই হিসাবে কচ্ছপিয়া বাসীর সুখ দুঃখের সাথী হতে চাই।

এই জন্য তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মোঃ মিজানুর রহমান নুরী,আল-হেরা জামে মসজিদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজিজুল হক ভুট্টো, তরুন সমাজ সেবক মোটরবাইক সমিতির সভাপতি মোঃ শাকিল সিকদার,মাওলানা আমিমুল এহেসান, মুরুব্বি নুর আহাম্মদ, মওলানা মাহামুদুল হক, আল-হেরা জামে মসজিদের খতিম মওলানা রফিক আহমেদ,আবু তালেপ, সাইফুল ইসলাম বাহাদুর,মিজানুর রহমান, খায়রুল আমিন,হাফেজ সাহাদত উল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!