Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

কুষ্টিয়ায় আকিজ বিড়ির মালিক পক্ষের সাথে শ্রমিকের সংঘর্ষ আহত ৫

ডেস্ক নিউজ: কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানা মালিক পক্ষের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় এক শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের সময় পার হওয়ার পর অনেক শ্রমিক ঢোকার চেষ্টা করেন। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা বাধা দিলে উভয়পক্ষে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সড়ক অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!