Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফাইতংয়ে

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি: উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।

প্রতিষ্ঠার পর ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল।

এদিকে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় উপজেলা ফাইতং ইউনিয়নে বানিয়ার ছড়া আওয়ামিলীগ অস্থায়ী অফিসে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসাইন এর নেতৃত্বে ৭৩ বছর পূতি উপলক্ষে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিশাল আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুরু হয় । শনিবার (৯ জানুয়ারি২১ ইং) বিকালে। সেখানে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,একাত্তের হাতিয়ার গর্জ্জে উঠুক,অরেকবার,তোমার আমার ঠিকানা,পদ্মা,মেঘনা ও যমুনা,আমার নেতা তুমার নেতা, শেখ মুজিব,মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই,শেখ হাসিনার ভয় নাই,রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল।

এ সময় প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি বিশেষ অতিথি, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ, সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্যানেল চেয়ারম্যান, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ কার্যকরী সদস্য ও মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর,সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ।

যুবলীগের সভাপতি বাবু থোয়াইং সানু মার্মা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসাইন শাহীন, সভাপতিত্ব করেন: ইউনিয়ন

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়,সঞ্চালনায় করেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ ছাত্রলীগের ওয়ার্ড ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ প্রমূখ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!