Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

পরিবহন খাতের সেবায় সন্তুষ্ট নয় রাঙামাটিবাসী : অংসুই প্রু চৌধুরী

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, পরিবহন খাতের সেবায় সন্তুষ্ট নয় রাঙামাটিবাসী। রাঙ্গামাটি থেকে প্রায় ৮০ শতাংশ মানুষ চট্টগ্রাম কিংবা অন্যান্য রাস্তায় যাতায়াত করে। কিন্তু এখনো পরিবহনের সেবা অসন্তুষ্ট এ জেলার মানুষ। যে হিসেবে যাত্রী বেড়েছে,সে হিসেবে রাস্তাঘাটের উন্নতিও হয়েছে। কিন্তু পরিবহন খাতে গাড়ির মানের দিকে অনেক পিছিয়ে রাঙ্গামাটিবাসী।

শনিবার (৯জানু) সকালে শহরের পুরাতন বাস টার্মিনালস্থ চট্টগ্রাম-রাঙামাািট মোটর মালিক সমিতির অফিসের কার্যালয়ে দূরপাল্লার বাস সার্ভিস রিল্যাক্স পরিবহন নামে দুইটি বাস রাঙামাটি হইতে ঢাকা,রাঙামাটি হইতে ময়মনসিংহ সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ¦ সৈয়দ হোসেন কোম্পানী,সাধারণ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ আব্দুর রহমান, তিন পার্বত্য জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুছ ভূঁইয়া প্রমুখ।

চেয়ারম্যান বলেন, পরিবহন ছাড়া যেমন যাত্রী যাতায়াত করতে পারে না,তেমন যাত্রী ছাড়াও পরিবহন অচল। পরিবহন খাতে উন্নত হলে রাঙামাটির মানুষ একটু হলেও এগিয়ে যাবে। ঢাকা-রাঙামাটি, রাঙামাটি-ঢাকা পরিহনের সেবা নিম্নমান বা সেবা নেই এটা বলার আর সুযোগ থাকবে না।

চট্টগ্রাম-রাঙামাািট মোটর মালিক সমিতির সুত্রে জানা য়ায প্রতিদিন রাত ৮.৩০মিনিটে রাঙামাটি থেকে ২টি রিলাক্স পরিবহন ঢাকা হয়ে আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবার পুনরায় একই সময়ে ঢাকা আব্দুল্লাহপুর হতে রাঙামাটি উদ্দেশ্যে ১বার বাস আশা-যাওয়া করবে। বাসের অগ্রীম টিকিট সংগ্রহের সুযোগও থাকবে। বর্তমানে রাঙামাটির প্রত্যেকটি রাঙামাটি টু চট্টগ্রাম পাহাড়িকা বাস সার্ভিসের সকল টিকেট কাউন্টারে রিলাক্স পরিবহনের টিকেট কাটা ও বুকিং দেওয়া যাবে। অন্যদিকে রাঙামাটি টু ময়মনসিংহ বাস সার্ভিসটি অতিদ্রুত আসা যাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!