Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাজধানীতে (র‌্যাব-১০) এর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক নিউজ: রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার লিটার দেশীয় তৈরী চোলাই (বাংলা) মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর একটি দল।

র‌্যাব-(১০) এর (অধিনায়ক) এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম আজ শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতরা হচেছ, আইজির রাম মা (৪৫), ওরা রাম মা (৪২) ও আপার বাবু (৪০)।

এ সময় তার নিকট থেকে এক হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও নগদ এক হাজার আটশত সাইত্রিশ টাকা উদ্ধার কার হয়।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় একটি অভিযান চালিয়ে এক হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আইজির রাম মা (৪৫), পিতা- মৃত ডেমরু, ওরা রাম মা (৪২), পিতা- মৃত ডেমরু, ও আপার বাবু (৪০) পিতা- মৃত পদ রাজু,। এদের তিন জনের গ্রামের বাড়ি একই এলাকার সাং- ৩নং সিটি কলোনি দ্বিতীয় তলা দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড এর বিপরীতে, থানা- গেন্ডারিয়া, ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ গেন্ডারিয়া থানাসহ ঢাকা শহরের আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এবিষয়ে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!