ডেস্ক নিউজ: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় আতব (চাউল) আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়ন বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানাগেছে, শুক্রবার (২৫ শে ডিসেম্বর) গভীর রাতে সীমান্তের বালিয়াঘাটা বিওপির নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে,তাহিরপুর উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের লালঘাট এলাকা থেকে ২ হাজার,১শত কেজি ভারতীয় আতব (চাউল) আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।’
আটককৃত চাউলের আনুমানিক সিজার মূল্য ১লক্ষ,২৬ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)’র অধিনায়ক লে-কর্ণেল মোঃ মাকসুদুল আলম চাউল আটকের বিষয় নিশ্চিত করে বলেন,আটকের পর এসব চাউল জেলা কাস্টমসে জামা রাখা হয়েছে।’
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি