Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মানিকছড়িতে মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ: – বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মানিকছড়ি উপজেলা কমিটি আয়োজন করেন আলোচনা সভা।

১০ জানুয়ারী বিকাল ৪ টায় উপজেলা প্রেস ক্লাব হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মানবতাবাদী সুভাষ চক্রবর্তী।

সংগঠনের সাধারণ সম্পাদক মানবতাবাদী এম.এ. কবির আশ্রফ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আতিউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, উপজেলা গ্রাম ডাক্তার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ রমজান আলী প্রমূখ।

সভায় অতিথিদের আসন গ্রহন শেষে ফুলেল শুভেচ্ছায় বরণ নেন মানবাধিকার কমিশনের সদস্যরা।। পরে পবিত্র কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

এর পর বক্তব্য রাখেন, সংগঠনের সহ- সভাপতি বিপ্লব দে, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, দুপ্রক সভাপতি মোঃ আতিউল ইসলাম, অফিসার ইনচার্জ আমির হোসেন ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

সভায় অতিথিরা মানবাধিকার প্রসঙ্গে বলেন, মানুষের অধিকার নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন আজ দেশব্যাপি কাজ করছে। গ্রামের অসহায়, সহজ- সরল মানুষ নিজের অধিকার আদায়ে এখনো কোথাও না কোথাও কম-বেশী প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই, প্রতিটি মানুষ তার প্রাপ্ত অধিকার অনায়াসে ভোগ করুক।

মানবতার অধিকার আদায় যারা স্বেচ্ছায় নিজেকে আত্মনিয়োগ করেছেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। জাতি এসব মানবতাবাদীদের স্মরণ রাখবে।

পরে অনুষ্ঠানের সভাপতি সুভাষ চক্রবর্তীর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!