Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

পার্বত্যাঞ্চলকে বিশ্বের কাছে তুলে ধরতে পারলে পর্যটক বাড়বে : পরাষ্ট্রমন্ত্রী

পলাশ চাকমা: রাঙ্গামাটি প্রতিনিধি :পরাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেছেন, দেশের প্রায় এক দশমাংশ এলাকা জুড়ে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলের বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষের জীব-বৈচিত্র, প্রকৃতি, ইতিহাস, জীবন-যাপন ও ঐতিহ্য আরো বৃদ্ধি পেয়েছে। এ অঞ্চলের অনিন্দ্য সুন্দর প্রকৃতি বিশে^র কাছে তুলে ধরতে পারলে পর্যটক বাড়বে।

গতকাল সোমবার সকালে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ও ৩০৫ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান,পিএসসি,রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ মীর মোদ্দাছ্ছের হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবকেরা হলেন সোনার বাংলা গড়ার হাতিয়ার। সোনার বাংলা গড়তে সোনার মানুষ হতে হবে। এতে প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে। প্রবল ইচ্ছাশক্তি থাকলে যুবকদের উদ্দেশ্য সাধিত হবে। চলার পথে অনেক বাঁধা বিপত্তি আসতে পারে তা ধৈর্য্যর সাথে অতিক্রম করতে হবে। স্বপ্ন যদি ছোট থাকে তাহলে অর্জনটিও ছোট হবে আর স্বপ্ন যদি বড় হয় অর্জনটিও বড় হবে। অ্যাডভেঞ্চার করে যে অভিজ্ঞতা অর্জন হবে তা সারা বিশ্বের তুলে ধরতে হবে। অভিজ্ঞতা থাকলে তাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!