রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর জন্মদিন উপলক্ষে দুঃস্থদের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়েছে।
এই উপলক্ষে আজ রবিবার ১০ জানুয়ারি দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও জেলা শাখার আয়োজনে কম্বল খাবার বিতরণ করা ।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি রাজু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী। এই সময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক কর্মী পঙ্কজ দাস সহ আরো অনেকে। অনুষ্ঠানে এ সময় তিনি ৩০ জন অসহায় মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি