ডেস্ক নিউজ: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও ৫ রাউন্ড গুলি সহ এক জে এস এস কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্প সুত্রে জানাযায় ১০ জানুয়ারী রাত আনুমানিক ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উসিংমং মারমা ( ২৪) কে ১ টি চাইনিচ পিস্তল ৫ রাউন্ড গুলি ২ রাউন্ড কার্তুজ ১টি কার্তুজ বন্দুক নগদ টাকা, মোবাইল সেট ও ব্যবহারের কাপর সহ আটক করা হয়। তার বাড়ী রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়া বলে জানা গেছে। সে দীর্ঘদিন যাবৎ জে এস এস কর্মী হিসেবে পরিচিত।
উল্লেখ্য সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় আস্তনা দেওয়ার সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে গেছে বলে সেনা সুত্রে জানাযায়। আটক কৃত আসামীকে রাজস্থলী থানায় সোর্পদ করা হবে। বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান জানান, বাঙ্গালহালিয়া ক্যাম্পের সেনা সদস্যরা একজন অস্ত্রসহ সন্ত্রাসী আটক করেছে, তারা আমাাদের হস্তান্তর করলে মামলা দায়ের করে রাঙ্গামাটি কোর্টে প্রেরন করা হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি