Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সিভিল সার্জনের ঝটিকা অভিযান, ৩ টি ক্লিনিক সময়িক বন্ধ 

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় সিভিল সার্জন ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি ক্লিনিকে সাময়িক বন্ধ ঘোষনা করেছেন।

সোমবার (১১ জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শহীন।

এ সময় সিভিল সার্জন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যশোর জেলায় অবস্থিত বিভিন্ন ক্লিনিকে অভিযানের অংশ হিসাবে বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিক গুলোতে অভিযান চালিয়ে দেখা যায়,ক্লিনিকের অপারেশন থিয়েটার সমস্যা,বজ্র ব্যবস্থা নাই, পরিবেশ ও নারকোটিক সার্টিফিকেট নাই,এ সকল বিভিন্ন সমস্যা কারনে জনসেবা ক্লিনিক,বাগআঁচড়া নার্সিং হোম এবং আল-মদিনা হাসপাতালের অপারেশন সাময়িক বন্ধ ঘোষনা করা হয়।পরবর্তীতে সকল কাগজপত্র সহ সকল অনিয়ম ঠিক করে সিভিলসার্জন বরাবর আবেদন জানাতে বলা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার ইউছুপ আলী,এ্যডিশনাল অফিসার অরিফ সহ সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!