Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

মানিকছড়ি রাজপাড়া ক্রীড়া সংঘ’র সভাপতিঃ আব্রে মারমা, সম্পাদকঃ সুইচিং মারমা

ডেস্ক নিউজ:- মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী অরাজনৈতিক ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজপাড়া ক্রীড়া সংঘ’র ৫ম কার্যনির্বাহী কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জানুয়ারি) দুপুর ২টায় মহামুনি হেডম্যান কার্যালয়ে আব্রে মারমা’র সভাপতিত্বে কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজ কুমার সুইচিংপ্রু।

উসাচিং মারমা বাবু’র সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। মানিকছি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন, রাজপাড়া ক্রীড়া সংঘ’র উপদেষ্টা মংক্রো মারমা, নিপ্রু মারমা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন রাজপাড়া ক্রীড়া সংঘ’কে ৫০ হাজার টাকা ও ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাস দেন।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

পরে দ্বিতীয় বারের মত আব্রে মারমাকে সভাপতি ও সুইচিং মারমাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!