Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

সীমান্তবর্তী লালমনিরহাটে শৈত্য প্রবাহে কুয়াশায় আচ্ছন্ন পথ-ঘাট 

ডেস্ক নিউজ: উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাঁচটি উপজেলায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আচ্ছন্ন হয়ে থাকে পথ-ঘাট।

মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন কুয়াশা আর শীতের দাপটে বিপাকে পরেছে এখানকার খেটে খাওয়া মানুষ গুলো। কুয়াশার তীব্রতা এতো বেশি যে ৫০ মিটার দুরের কোনো কিছুই দেখা যায়নি।

এ সময় যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকাল ১০ টা পর্যন্ত রাস্তা-ঘাট ছিল এক রকম ফাঁকা। এদিকে গত রবিবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশাপড়ে। তবে দুপুর ১২ টার পর সূর্যের দেখা মিললে কুয়াশা কেটে যায়। এর পাশাপাশি গত কয়েকদিন ধরে ঠান্ডার প্রকোপও বেড়েছে যার ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার লোকজন।

এদিকে গত দু’দিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। লালমনিরহাট জেলায় গত কয়েকদিন ধরে মৃদু শৈত্য প্রবাহের বইছে । আর এর সাথে কয়েকদিন থেকে যোগ হয়েছে তীব্র ঘন কুয়াশা। ফলে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। রাতের এবং সকাল বেলা কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে গেলেও দিনে ঠান্ডা কিছুটা কমছে।

স্থানীয় আবহাওয়া অফিস সুত্র জানান গেছে, লালমনিরহাটে মৃদু শৈত্য প্রবাহ আরো কমে গিয়ে আগামী এক সপ্তাহ মাঝারি শৈত্য প্রবাহে পরিনত হতে পারে। গত ২৪ঘন্টায় জেলার আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!