Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

বান্দরবানে মোটরসাইকেল-জিপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

ইসমাইলুল করিম :লামা প্রতিনিধি: বান্দরবানের লামায় মোটরসাইকেল ও পণ্যবাহী জিপের মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। (বৃহস্পতিবার ১৪ জানুয়ারি২১ইং) সকাল ১১টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর পুরাতন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়াগামী মোটরসাইকেল (চট্ট মেট্রো হ-১৫-০১২৪) ও লামা বেকারির পণ্যবাহী জিপ (ঢাকা ঘ- ৯২০৬) মুখোমুখি সংঘর্ষ হয়। জিপ গাড়িটি রাস্তার উপরে উল্টে গেলে মোটরসাইকেলের ২ জন ও জিপ গাড়ির ১ জন আহত হয়। ঘটনার পরপরই জিপচালক পালিয়ে যায়।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আলমগীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!