ডেস্ক নিউজ: বান্দরবানের লামায় পৌর নির্বাচনে ৮৩৪৭ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী জহিরুল ইসলাম।
আ’লীগ প্রার্থী জহিরুল পেয়েছে ৯৪০৯ ভোট। অপর দিকে তার নিকটতম প্রতিদন্ধী বিএনপি প্রার্থী শাহীন আলম পেয়েছে ১০৬২ ভোট।
শনিবার সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও বিকেল সাড়ে ৩ টার দিকে জাল ভোট দেয়ার অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন বিএনপি প্রার্থী শাহীন আলম।
বড়ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেয়ার অপরাধে একজনকে ৫ হাজার টাকা জড়িমানা ও ৩জনকে সাময়িক আটক করে রাখে ভ্রাম্যমান আদালত।
উল্লেখ্য, লামা পৌর এলাকার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন। তার মধ্যে পুরুষ ৭ হাজার ৩ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৩৮৬ জন। এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
৯টি ভোটকেন্দ্রের ৩৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সকল ভোটকেন্দ্রে ৯ জন প্রিজাইডিং, ৩৯ জন সহকারী প্রিজাইডিং এবং ৭৮ জন পোলিং অফিসার ভোটগ্রহণের দায়িত্ব পালন করছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি