Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লামা পৌর নির্বাচনে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহন

ইসমাইলুল করিম: লামা প্রতিনিধি: বান্দরবানের লামা পৌরসভার নির্বাচন উপলক্ষে শনিবার ১৬ জানুয়ারী২১ইং সকাল থেকে চলছে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন। পৌরসভার। ৯টি কেন্দ্রে ৩৯টি বুথে ৯ থেকে ভোট গ্রহন শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোটার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। নারী-পূরুষ লম্বা লাইন দিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করছেন। দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পৌরসভার ১থেকে ৯ টা ওয়ার্ডে- চাম্পাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, লামা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কলিঙ্গাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়,মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। নারী-পূরুষ লম্বা লাইন দিয়ে তাদের ভোট প্রদান করছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি, র‌্যাব, পুলিশের টহল অব্যাহত রয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন। এ দু’য়ের সাথে ভোটের মাঠে আছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ টি এম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে।

পৌর নির্বাচনের রিটানিং কর্মকর্তা,জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম ও লামা উপজেলা নির্বাচন অফিসার মো.আলমগীর হোছাইন বলেন, সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। এ পর্যন্ত কোন প্রার্থীও তেমন কোন অভিযোগ করেনি। আশা করা যায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!