Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

আখাউড়ায়- আগরতলা রেল প্রকল্পের বুলডোজার এর ধাক্কায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোলারের ধাক্কায় সাগর সরকার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আখাউড়া-আগরতলা নির্মাণাধীন রেলপথের মনিয়ন্দ এলাকায় শনিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত সাগর সরকার আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা গপেশ সরকারের ছেলে। শিশুটি তার পরিবারের সঙ্গে থাকতো।

স্থানীরা জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আখাউড়া-আগরতলা নির্মাণাধীন রেলপথে রোলারে মাটি চাপা কাজের সময় শিশুটি সড়কে খেলা করছিল। এ সময় সাগরকে রোলার ধাক্কা দেয়। রেলপথে কর্মরত লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!