Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

ঠাকুরগাঁওয়ে নারী মাদক ব্যবসায়ীকে ১০বছরের জেল

ডেস্ক নিউজ: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

রবিবার (১৭ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেন।

জানা যায়, এএসপি সার্কেল তোফাজ্জল হোসেন ও থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে শনিবার রাতভর অভিযান চালিয়ে পৌর শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন লুৎফর রহমানের কন্যা মাদক সম্রাজ্ঞী ববিতাকে পৃথক ২টি মাদক মামলায় ৬ বছর সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অপর মামলার ১০বছর জেলও ১০লক্ষ টাকা জরিমানা করে।

অপরদিকে উপজেলার রসুনপুর গ্রামে কলিম উদ্দীনের পুত্র বানু শেখকের গ্রেফতারি পরোয়ানা থাকায় ও ৯৯৯ নাম্বারে কল করায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের পুত্র মাসুদ কে গ্রেফতার করেন।

এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, মাদক, জুয়া ব্যপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলস ভাবে রাত-দিন কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!