Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাঙ্গামাটিতে যৌথবাহিনীর অভিযানে ৭ সন্ত্রাসীকে ৬ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক

ডেস্ক নিউজ:রাঙামাটির বিলাইছড়িতে যৌথবাহিনীর দুই দিনের সাঁড়াশি অভিযানে ৭ সন্ত্রাসীকে ৬ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

রবিবার (১৭জানুয়ারী) সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে ৭ সন্ত্রাসীকে আটক করা হয়।

বিলাইছড়ির ওই এলাকায় দুই দিনের সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনীর সদস্যরা। দুই দিনের টানা অভিযানে অস্ত্র-গুলিসহ ৭ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হল- লক্ষন ত্রিপুরা (৩০), জীবন ত্রিপুরা(২৬), চাইলগ্য ত্রিপুরা(৬০), বলিয়াম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫), বিষ্ণমনি ত্রিপুরা (৪৪), বীর বাহাদুর ত্রিপুরা (২৬)। তারা সকলেই আঞ্চলিক দল জেএসএস এর সদস্য বলে জানা গেছে।

আটকের সময় তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ০৮টি কার্টুজ, বিস্ফোরক দ্রব্য, ০২টি চাকু, ০২টি ছবি, ০৩টি সীল ও একটি চেক বই উদ্ধার করা হয়েছে বলে বিলাইছড়ি থানা সূত্র নিশ্চিত করেছে।

আটককৃতদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!