Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাঙ্গামাটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থীসহ দুইজনের মনোনয়ন পত্র বাতিল

পলাশ চাকমা: রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ৫ জন মেয়র প্রার্থী মধ্যে ৪ জনের মনোনয়ন পত্র বৈধ এবং ৬৩ জন কাউন্সিলর পদের প্রার্থীর মধ্যে ৬২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন,রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ শফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।

মেয়র পদে যাদের মনোনয়ন পত্র বৈধ তারা হলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপি’র, এডভোকেট মামুনুর রশিদ মামুন, জাতীয় পার্টির প্রজেশ চাকমা এবং বিপ্লবী ওযার্কাস পার্টির মোঃ আব্দুল মান্নান রানা।

যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তারা হলেন, হলফনামায় অসংগতি থাকায় মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে’র মনোনয়ন পত্র এবং ২নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী সোমা বেগম পূর্ণিমার মনোনয়ন পত্রের কাগজে ভুল তথ্য থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।

রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানান, যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে,তারা চাইলে আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন অথবা কোর্টেও আবেদন করতে পারেন।

আগামী ২৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন,২৭ জানুয়ারী  প্রতীক বরাদ্দ এবং ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি ৯টি ওয়ার্ডে ইভিএমের মাধ্যমে রাঙ্গমাটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৬২ হাজার ৮শত ৮৪ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!