Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাজস্থলীতে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

ডেস্ক নিউজ: জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার স্বাস্থ্যবিধি অনুসরণ করে রাঙ্গামাটি রাজস্থলীর বিভিন্ন খাদ্য ব্যবসায়ী ও প্রতিষ্টানের প্রতিনিধিদের অংশ গ্রহনে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে খাদ্যের নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্টিত হয়েছে।

রাজস্থলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষ দিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার সময় রাজস্থলী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত সেমিনারে জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

সকল প্রকার খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত ও নিরাপদ রাখার কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন সুস্থভাবে বেঁচে থাকতে নিরাপদ খাদ্য গ্রহনে বিকল্প নেই। সকল প্রকার খাদ্য বা যে কোন খাদ্য সামগ্রী কে ডেকে রাখতে হবে। তিনি খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যবসায়ীদের ভেজাল মুক্ত খাদ্য সামগ্রী পরিবেশনের অনুরোধ জানান। সেমিনারে সভাপতি ইউ এন ও শেখ ছাদেক বলেন বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন ও স্বাস্থ্য সু রক্ষায় বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন সু রক্ষা বিষয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। খাদ্য ভেজাল মুক্ত রাখতে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,থানা অফিসার ইনচার্জ মফজল আহমদ খান, উপজেলা কৃষি অফিসার হাসিবুল হাসান, ডাঃ রুইহলাঅং মারমা, উপজেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোটেল মালিক ফল ব্যবসায়ী কৃষক শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!