ডেস্ক নিউজ: রোয়াংছড়িতে এলজিএসপি-৩ প্রকল্পের দু:স্থ মহিলাদের সেলাই মেশিন ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার বিকালে বান্দরবান রোয়াংছড়িতে লোকেল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় আলেক্ষ্যং ইউনিয়নে গিলাফুল লাইব্রেরী মিলনায়তনে দু:স্থ নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও এলাকায় মশার প্রভাব মুক্ত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের গফগার মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ।
আয়োজিত আনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, সহকারি কমিশনার (ভূমি) মিসকাতুল তামান্না, পল্লী সঞ্চয় ব্যাংক সমন্বয়ক সুফল চাকমা, প্রাথমিক সহকর্মী শিক্ষা কর্মকর্তা মো:কামাল হোসেন, , বান্দরবান ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) এলজিএসপি-৩, রিটেন তালুকদার, ইউপি সচিব লিটন পাল, বিআরডিবি স্টাফ প্রকাশ চাকমা প্রমুখ।উপস্থিত ছিলেন বলে জানাষায়
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি