Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

অভিনব কায়দায় ২৫ দিন বয়সী শিশু চুরি

ডেস্ক নিউজ: যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে অভিনব কায়দায় ২৫ দিন বয়সের তাসিন নামের একটি শিশু সন্তান চুরি হয়েছে।

বুধবার(২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলের সামনে থেকে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায় এক মহিলা চোর।

তাসিন শার্শা উপজেলাধীন রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাসিনের দাদি জানান,তাসিন পেটে থাকতে এক মহিলা তাদের বাড়ী এসে এনজিওর কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাদেরকে মাতৃত্ব কালীন ভাতার টাকা দেয়ার প্রলোভন দেখায়। এর পর আরো একদিন সে আসে। এবং সর্বশেষ বুধবার সকালে সে তাসিনদের বাড়ীতে টাকা দেয়ার কথা বলে তাসিনের দাদা জোহর আলী ও মা’ জান্নাতুলকে সাথে নিয়ে বাগআঁচড়ায় আসে।এর পর তাদেরকে বাগআঁচড়া শংকরপুর রোডে রিফাত হোটেলে খাওয়াতে নিয়ে যায়।শিশুটিকে কোলে নিয়ে মহিলাটি জান্নাতুলকে হাত ধোয়ার জন্য পাঠায়।জান্নাতুল হাত ধোয়ার জন্য গেলে মহিলাটি শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যায়।

ভ্যানচালক হাকিম বলেন, মহিলাটি কলারোয়া উপজেলার গয়ড়া বাজার থেকে তাকে ভাড়া করে।প্রথমে তাকে রুদ্রপুর গ্রামের জোহর আলীর বাড়ীতে নিয়ে নিয়ে আসে। এরপর এদের নিয়ে সে বাগআঁচড়া বাজারে আসে। তবে সে মহিলাটিকে চেনেনা।তার গায়ে কফি কালারের বোরখা ও পেষ্ট কালারের হিজাব ও লাল কালারের ঔড়না ছিলো।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনা আমি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে।এরিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!