রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড কাশেম পাড়া রোড সংলগ্নে নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় বান্দরবান চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই নতুন চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোঃ শহীদুল ইসলাম, সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মহিসীন, বাসষ্টেশন মসজিদের ইমাম আলহাজ্ব মোঃ আজিজুল হক’সহ প্রমুখ।
হাসপাতাল কতৃপক্ষ জানান, বান্দরবান চক্ষু হাসপাতালে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে।
এই হাসপাতালের সব সময় চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনগণ চিকিৎসা সেবা প্রদান করবেন। উদ্বোধনের দিন প্রায় ২ শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি