Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লক্ষ্মীছড়িতে সেনা ও র‍্যাবের অভিযানে ১৭শ কেজি গাঁজা ধ্বংস, আটক ১

ডেস্ক নিউজ: লক্ষ্মীছড়ি উপজেলার গহীণ অরণ্যে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এক ব্যক্তি গাঁজা ব্যবসায়ীকে। ১৯ জানুয়ারি সেনাবাহিনী ও র‌্যাব’র একটি বিশেষ টীম এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন ইন্দ্রসিংপাড়া সেনা ক্যাম্পের নিকটবর্তী ডানের বানরকাটা এলাকায় র‌্যাব এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রক্রিয়াজাতকৃত ৮০ টি গাঁজার বস্তা এবং ৫০০ কেজি ছড়িয়ে ছিটিয়ে থাকা গাঁজাসহ প্রায় ১হাজার ৭০০ কেজি গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উক্ত স্থান হতে শান্তু চাকমা(৪৫) নামে একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে যৌথবাহিনী।

এদিকে অভিযান শেষে ফেরার পথে আরো প্রায় ৩০ শতক জমির চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করে। আটক আসামীকে বিকেলে থানায় হস্তান্তর করলে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মামলা নং ০১, তাং ১৯.০১.২০২১খ্রী.। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির জানান, গাঁজা উদ্ধারে আলামতের নমুনাসহ আটক আসামীকে বুধবার সকালে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে। এই মামলায় আরো ২জনকে আসামী করা হয়েছে যারা পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।

ধারণা করা হয় যে, দুর্গম পাহাড়ি এলাকায় এসকল অবৈধ গাঁজা চাষাবাদ স্বশস্ত্র সন্ত্রাসীদের অর্থের অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়। যৌথ বাহিনীর সদস্যরা জব্দকৃত গাঁজা ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করে। এ সকল দুর্গম এলাকায় গাঁজার চাষ বন্ধ করতে যৌথবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হচ্ছে। পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে এসকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!