Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবানের থানচিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

রিমন পালিত : নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণ কাজে নিয়োজিত গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে ৩ জন হয়। আহত হয় আরও ৫ জন।

বৃহষ্পতিবার (২১ জানুয়ারী) সকালে থানচি-লিক্রি নির্মাণাধীন সড়কের ওয়াচাকো পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে থানচি হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন সাতকানিয়ার বাজালিয়া এলাকার আশু (৫০) রুমার বাকলাই এর পিয়েল বম (২৯) অজ্ঞাত একজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার সকালে আলীকদম থেকে শ্রমিক নিয়ে একটি জীপ গাড়ী থানচি লিক্রি সড়কের নির্মাণ কাজের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তার ৩ কি:মি: দুরে ওয়াচাকো পাড়ার কাছে গেলে গাড়ীটি দূর্ঘটনায় কবলিত হয়। এসময় ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গুরুত্বর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা হলেন- উমতন বম (৫০) চকরিয়া এলাকার নাছির হোসেন (৩০) সাদ্দাম (চালক) (৪০) নোয়াখালীর মইনুদ্দিন (২৮) ও গোপাল গঞ্জের সাইফুল শেখ (৩০)।

থানচির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর উদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহষ্পতিবার সকালে থানচি-লিক্রি নির্মাণ সড়কের ৩ কি:মি: এলাকায় নির্মাণ শ্রমিকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ জন মারা যায় এবং গুরুত্বতর আহত ৫ জনকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!