Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘনকুয়াশায় ১৭ কিমি যানজট

ডেস্ক নিউজ: জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘনকুয়াশার কারণে ১৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত একাধিকবার টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে শীতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন পরিবহনের চালকসহ যাত্রীদের।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এজন্য কয়েক ঘণ্টা সেতুর ওপর দিয়ে যানচলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পরে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। তবে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু হলেও মাত্রাতিরিক্ত গাড়ির কারণে ধীরগতিতে যানচলাচল করছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে মালবাহী ট্রাকচালক খবির উদ্দিন জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে একদিকে মহাসড়কের উন্নয়ন কাজ হচ্ছে। এতে একপাশ দিয়ে পরিবহন চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। আবার ঘন কুয়াশা ও সেতুতে টোল আদায় বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কেই কাটাতে হচ্ছে। কাঁচামাল নিয়ে সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা চরম লোকসানে পড়বে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ‘ঘন কুয়ার কারণে বঙ্গবন্ধু সেতু টোল আদায় কয়েক দফা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!