Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

ডেস্ক নিউজ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক অজ্ঞাতনামা ইয়াবা কারবারি নিহত হয়েছে।

বিজিবি এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি তৈরী দু’নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

২২ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ এস নং পিলারের সন্নিকটে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে একটি ইয়াবা কারবারির দলকে মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে, তখন টহল দল তাদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করে। এসময় ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে টহলদল ঘটনাস্থল থেকে এক ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশি তৈরি দু’নলা বন্দুকসহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে নিহত মাদক কারবারির পরিচয় সনাক্ত করা গেছে । সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ/৭, এর ওয়াদুল হকের ছেলে মোঃ আব্দুর রহিম (২৫)।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!