Logo
শিরোনাম
বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শনিবার

ডেস্ক নিউজ: বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হবে আগামী শনিবার । বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা হল রুম অপরাজিতায় অনুষ্টিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আয়োজক কমিটি ।

এতে এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন উক্ত প্রেস ব্রিফিং করেন এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির মহাসচিব এস.এম.শহীদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব জহুরুল ইসলাম জহুর, আলী আকবর, হারুনুর রশিদ বাবলু, মিডিয়া উপ কমিটির চেয়ারম্যান চৌধুরী লোকমান ও সদস্য সচিব সেকান্দর আলম বাবর।

বক্তব্যে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারী বেলা আড়াইটার সময় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম গোমদণ্ডী বনাম চরণদ্বীপ।

এতে আরো বলা হয়, এ টুর্নামেন্টে উপজেলার ১২টি দল ৪টি গ্রুপে অংশ নিয়েছে। উপজেলার তিনটি মাঠে পর্যায়ক্রমে লীগ পর্যায়ের খেলা, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এসময় প্রতিটি খেলা পরিচ্ছন্ন ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!