ডেস্ক নিউজ: আজ ২২ শে জানুয়ারি রোজ শুক্রবার রাত আনুমানিক ১.৩০ মিনিটে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি মো হাসানকে(৩৬) গ্রেফতার করেছেন বরকল থানা পুলিশ।
বিগতকিছুদিন আগে বরকল উপজেলার রহিম(সাবেক সভাপতি,৬ নং ওয়ার্ড ছাত্রলীগ) নামক একজন বোট চালক চাঁদাবাজি, চুড়িসহ বেশ কিছু অভিযোগ এনে রাঙ্গামাটি জেলা আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত উক্ত মামলাটি তদন্তের জন্য ডিবিপুলিশকে দায়িত্ব দেন।
এরপর উক্ত মামলাটি তদন্ত শেষে পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে বিজ্ঞ আদালত বেশ কয়েকজন জন আসামীর নামে ওয়ারেন্ট ইস্যু করেন।আসামীগন হলেন১.মো ছালাম,পিতা গোলাম নবী ২.মো জান্নাত মুন্সি,পিতা মোতালেব মুন্সি৩.মো হাসান,পিতা আনোয়ার,৪.গনি ৫.শাকিল উদ্দিন,পিতা রফিকুল ইসলাম ৬,এখলাস, পিতাআব্দুর রহমান,৭সোহেল রানা,৮.শাহীনসহ আরো বেশ কিছুর ব্যাক্তির নামে উক্ত মামলাটি হয়েছিলো বলে জানা যায়।
আদালতের আদেশ পালনের জন্য বরকল থানার চৌকস পুলিশ অফিসার কাজী জসিম উদ্দিনের নির্দেশক্রমে অত্র থানার এস প্রভাকর বড়ুয়া,এস আই সিরাজ,এস আই মাহবুব ও এ এস আই আশ্রাফের নেতৃত্বে একটি পুলিশ টিম রাতের আধারে কুয়াশার দুর্বার চাদর ভেদ করে সিক্রেট অভিযান পরিচালনা করে উক্ত আসামীগনদের মধ্য থেকে সাবেক ছাত্র লীগের সভাপতি হাসানকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
এসময় উক্ত টিমের চৌকস পুলিশ অফিসার প্রভাকর বড়ুয়া জানান,আদাতের আদেশ পালনের লক্ষ্যে উক্ত আসামীগনদের গ্রেফতার করা হয়েছে।বাকিদেরকেও খুব শীঘ্রঈ আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।আসামী হাসানের বিরুদ্ধে উক্ত মামলাটি ছাড়াও আরো ৪ টি মামলা রয়েছে বলে জানা যায়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি