Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

শীতার্তদের মাঝে খাগড়াছড়ি জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ালো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শুক্রবার সকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়া,হাতিমুড়া,সিন্দুকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এতিমখানা ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫’শতাধিক শীতবস্ত্র (শীতের কম্বল) বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এসব শীতবস্ত্র বিতরণকালে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এ সময়, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার ত্রিপুরা,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা,খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকবিশ্বজিৎ রায় দাসসহ রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কালে অসহায়দের জন্য খাদ্য শস্যও প্রদান করেন, জেলা পরিষদ চেয়ারম্যান।

এ সময় প্রধান অতিথি বলেন,মানুষের পাশে দাঁড়ালে সুদুঢ হয় ভ্রাতৃত্বের বন্ধন,বাড়ে মনের প্রশান্তি। তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের সময়ে কেউ কষ্টে থাকবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তাই একে অপরের পরিপুরক হিসেবে কাজ করে এদেশকে এগিয়ে নিতে সকলে র সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় তিনি বর্তমান সরকারের সাধারণ মানুষের জন্য হাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ছিল,আছে এবং থাকবে বলে তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!