Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ধামরাই থানা বিএনপি’র প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। 

ডেস্ক নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ধামরাই থানা শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও সাংগঠনিক সার্বিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) ধামরাই পৌরসভার কৃষাণ কোল্ড ষ্টোরেজে বিএনপি’র অস্হায়ী কার্যালয়ে ধামরাই পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ঢাকা বিভাগীয় কমিটির অন্যতম সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা পরিষদের চার বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি , আতিকুর রহমান আতিক, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ফিরোজ,ধামরাই থানা যুবদলের নেতা রেজওয়ান চৌধুরী রবিন , ধামরাই পৌর যুব দল নেতা মারুফ শিকদার ,

মোঃ আলিম – যুগ্ম আহ্বায়ক – ঢাকা জেলা কৃষক দল ও সাবেক ইউপি চেয়ারম্যান, আমিরুল ইসলাম লাবু – সাবেক ইউপি চেয়ারম্যান, মোঃ সুনাম উদ্দিন সাবেক ইউপি চেয়ারম্যান, মোঃ হাবিবুর রহমান হাবিব – সহ-সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি, মোঃ শামসুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি ও সাবেক ইউপি চেয়ারম্যান, মোঃ হাবিবুর রহমান তুলা সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপি ও সাবেক ইউপি চেয়ারম্যান সহ ধামরাই থানা বিএনপির ১৬ টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন ধামরাই পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!