Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

আলীকদমে ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে জমি ও গৃহ প্রদান

ডেস্ক নিউজ: পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় দেশব্যাপী একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে আলীকদমে এসব গৃহ প্রদান করেন আলীকদম উপজেলা প্রশাসন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।

আলীকদম উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী প্রশিক্ষক মোঃ আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত গৃহ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, চার ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ ও প্রকল্পের উপকারভূগীরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলীকদম উপজেলা সর্বমোট ২৯০ পরিবারকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে জমিসহ বাড়ি প্রদানের জন্য চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথম দফায় ৫০ পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ঠ কাজ প্রক্রিয়াধীন আছে।

এসময় উপস্থিত অতিথিরা বর্তমান সরকারের দেশব্যপী উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ দুর্বার গতীতে এগিয়ে চলছে। দেশের পতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার সুখ্যাতি অর্জন করছে। মাতাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে। সুতরাং দেশের এই অগ্রযাত্রা যাতে কোন অবস্থায় ব্যহত না হয় সেদিকে সবার লক্ষ রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!