Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বাঘাইছড়িতে ভুমিহীন ৮০টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর যায়গা সহ উপহারের ঘর

ডেস্ক নিউজ: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় জায়গাসহ ঘর উপহার পেলেন ৮০ জন ভূমিহীন ও দুঃস্থ পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা “বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবে না” তারই ফলশ্রুতিতে বাঘাইছড়ি উপজেলায় ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৮ টি ইউনিয়নের ৮০ টি ভূমিহীন ও দুঃস্থ পরিবারের মাঝে এসব দূর্যোগ সহনীয় ঘর বরাদ্দ দেয় প্রধানমন্ত্রীর কার্যালয় ।

আজ ২৩ই জানুয়ারী শনিবার সকাল দশ ঘটিকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮০ টি ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকার ভোগী পরিবারের হাতে নতুন ঘর ও জায়গার কাগজ হস্তান্তর করেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্সন চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকার বলেন আমরা এসব ঘর তৈরির জন্য ৪৫ দিন সময় পাই উপজেলা প্রশাসনের সহায়তায় নির্দৃষ্ট সময়ে আমরা এসব ঘর তৈরির কাজ সমাপ্ত করতে পেরেছি।

এর বাহিরেও ইতোপূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দুঃস্থ ভূমিহীন পরিবারের মাঝে দূর্যোগ সহনীয় ৪৬ টি ঘর তৈরি করে উপকার ভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, ওসি বাঘাইছড়ি মোঃ আশরাফ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন সহ উপজেলার বিভিন্ন সরকারি ও ব্যাসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকার ভোগী পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!